চিকিৎসা ক্ষেত্রে নিমপাতার চমৎকার উপকারিতার বৈশিষ্ট্য

আপনি যদি নিম গাছ সম্পর্কে না জেনে থাকেন তাহলে এই আর্টিকেলটা আপনার জন্য। আপনি খুব সহজেই জানতে পারবেন নিম গাছ আমাদের কতটা উপকার করে নিম গাছ এক প্রকার আমাদের জন্য মহা ঔষধ। নিম গাছ আমাদের আশেপাশে খুব সহজেই দেখা যায়। কিন্তু এই সাধারন গাছের পাতায় লুকিয়ে আছে এমন কিছু স্বাস্থ্য উপকারিতা  
চিকিৎসা-ক্ষেত্রে-নিমপাতার


যেগুলো জানলে আপনি অবাক হবেন নিম পাতা আমাদের অনেক উপকারে আসে এই পাতা থেকে আপনি আপনার শরীরের চুলকানি দূর করতে পারবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মেয়েদের ত্বকের জন্য এই নিম পাতা একটি প্রাকৃতিক ঔষধ। ত্বকের উজ্জ্বলতা বাড়ায় নিমপাতা প্রাণীদের একটি গবেষণায় দেখা গেছে যে নিম পাতা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।

পেইজ সূচীপত্র:চিকিৎসা ক্ষেত্রে নিমপাতার চমৎকার উপকারিতার বৈশিষ্ট্য

চর্ম রোগ নিয়ন্ত্রণে নিমপাতার উপকারিতা 

নিম পাতা চর্ম রোগের জন্য প্রাকৃতিক এক ঔষধ ব্রণ, একজিমা, দাঁত চুলকানি এইসব সমস্যা নিমের অ্যান্টিফাঙ্গাল ছত্রাক অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান দারুন ভাবে কাজ করে। নিম পাতা বেটে পেস্ট করে আক্রান্ত জীবাণু ধ্বংস করে, প্রদাহ কমায়,এবং চুলকানি থেকে আরাম পাওয়া যায়। নিয়মিত নিমপাতার পেস্ট লাগালে চর্মরোগ ভালো হয়। নিমপাতা দিয়ে পানি গরম করে গোসল করলে সারা শরীরের জীবাণু ধ্বংস করে।

দাঁতের যত্নে নিমপাতার কার্যকারিতা 

প্রাচীনকাল থেকে নিমের ডাটি দিয়ে ব্রাশ করার প্রচলন চলে আসছে। কারণ নিমপাতায় আছে জীবাণুনাসক গুণ। দাঁত ও মাড়ি কে সংক্রমণ থেকে রক্ষা করে মুখের দুর্গন্ধ দূর করে এবং মাড়ির রক্তপাত কমায় । মর্ডান মেডিকেল সাইন্স ও বলে যে নিম পাতা সিদ্ধ পানি দিয়ে কুলি করলে দাঁত ও মাড়ি মজবুত থাকে । আমি সপ্তাহে দুইবার এ প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করি চাইলে আপনিও করতে পারেন।

রক্ত পরিষ্কার নিমপাতার উপকারিতা 

নিম পাতা শরীর থেকে ট্রাক্সিং দূর করে রক্তকে বিশুদ্ধ রাখে যার ফল স্বরূপ স্কিন হয় উজ্জ্বলতা, হজম শক্তি বৃদ্ধি পায়, এবং শরীর থাকে চনমনে । যদি আপনি প্রতিদিন সকালে কয়েকটি নিমপাতা চিবিয়ে খান বা নিমের রস পান করেন তাহলে আপনার শরীরের রক্ত ধীরে ধীরে পরিষ্কার ও বিশুদ্ধ হতে থাকে। যদিও নিম পাতার স্বাদ তিতা তবুও উপকারিতা অনেক।

নিম পাতা ডায়াবেটিস রোগীর রোগ নিয়ন্ত্রণ করে

নিম পাতা ডায়াবেটিস রোগীর জন্য দারুন উপকারিতা। নিমপাতা বা নিমপাতার রস রক্তের শর্করা কমাতে এবং ইনসুলিন কার্যকারিতা বাড়াতে অনেক সাহায্য করে নিয়মিত নিম পাতা শুকিয়ে গুড়ো করে খেলে অনেক উপকার পাওয়া যায়। যদিও এই বিষয়ে ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া উচিত।

ত্বকের যত্নে নিমপাতার উপতাকারি 

কিভাবে নিম পাতা ত্বকের যত্নে সাহায্য করে? ত্বকের উজ্জ্বলতা বাড়ায়,বর্ষায় ত্বক অনেক সময় প্রাণহীন ও মলিন দেখায় এমন পরিস্থিতিতে নিম পাতা ব্যবহারে প্রাকৃতিক উজ্জ্বলতা পায় নিম পাতায় অ্যান্টিব্যকটিরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের ভিতর থেকে পরিচর্যা করে, তারুণ্য ধরে রাখতে সাহায্য করে, ত্বক মসৃণ করে, নিম পাতা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

এর অ্যান্টিঅক্সিডেন্ট এর উপাদান ত্বকে রাখে কোমল ও মসৃণ, বলিরেখা বা মেস্তা মতো সমস্যাও নিয়মিত ব্যবহারে কমে যেতে পারে। প্রাকৃতিক এক্সফেলিয়েশন জরুরী নিমপাতা প্রাকৃতিকভাবে সেই কাজে করে দিতে পারে এটি ত্বকের গভীর জমে থাকা মৃত কোষ পরিষ্কার করে ত্বককে করে তোলে আরো সতেজ ও মসৃণ।

ব্রণ ও এবং ফুসকুড়ি কমাতে সাহায্য করে, ব্রণ ফুসকড়ি প্রতিরোধে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটি ত্বকের লোমকূপ পরিষ্কার রাখে এবং প্রদাহ কমায়। নিয়মিত নিমের পেস্ট ত্বকে ব্যবহার করলে ব্রণের দাগো দ্রুত দূর হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টিপস পয়েন্ট ওয়ার্ল্ড নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url