ডায়াবেটিসের লক্ষণ কি কি
কোন কোন উপসর্গ থাকলে বুঝবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত? অর্থাৎ কোন কোন উপসর্গ থাকলে আপনি অবশ্যয় ডাক্তারের কাছে যাবেন এবং ডায়াবেটিসের পরীক্ষা করাবেন।
প্রথমেই বলে থাকি বর্তমানে পৃথিবীর প্রায় ৫০০ মিলিয়ন মানুষ অর্থাৎ ৫০ কোটি মানুষ এই ডায়াবেটিস রোগে আক্রান্ত। এবং আমাদের বংলাদেশে প্রায় ৮ মিলিয়ন অর্থাৎ ৮০ লক্ষরেও অধিক মানুষ এই ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিস রোগ টা আইস বারের মত, অর্থাৎ আইস যেমন পানিতে রাখলে ১০ ভাগের ৯ ভাগী থাকে পানির নিচে অর্থাৎ দেখা যায় না। তার ১ ভাগ দেখা যায়। ডায়াবেটিস রোগ টাও সমাজে এতো বিস্তত যে খুব কম সংখ্যক রোগী ডাক্তারের কাছে আসে । এবং বেশির ভাগ রোগী গুলোই আসে যখন জটিলতা হয়ে যায় তখন। প্রাথমিক অবস্থায় খুব কম মানুষের ডায়াবেটিস ধরা পরে। বিশেষ করে যারা রুটিন চেকআপের জন্য আসে। এবং অপারেশনের আগে ডায়াবেটিস পরীক্ষা করা বাধ্যতামূলক হয়ে যায় । কিছু কিছু মানুষ ডায়াবেটিস ধরা পরে।
ডায়াবেটিসের প্রধান লক্ষণ কি কি তা জেনে নিয়া যাক চলুন.....
.
১। বারবার পানির পিপাসা লাগা এবং গলা মুখ শুকিয়ে জাওয়া।
২। বারবার প্রস্রাব চাপা বিশেষ করে রাতে প্রস্রাবের বেগ আসা ।
৩। ক্ষুধা বেড়ে যাওয়া বিশেষ করে মিষ্টি খাবারের প্রতি। তারপরও কিন্তু ওজন কমে যাওয়া ।
৪। শারীরিক অবসাদ্গ্রসহতা । অর্থাৎ যে কাজ টা আগে সহজেই করা যেত বা এক থেকে দুই তালা সিঁড়ী দিয়ে উঠা নামা করা যেত এখন সেটা করতে যাওয়া বা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে অত্যন্ত দুর্বল হওয়া ।
৫। বারবার প্রস্রাবে ইনফেকশন হওয়া। বিশেষ করে মেয়েদের UTI যেটা অর্থাৎ প্রস্রাবে ইনফেকশন হওয়া।
৬। চোখে ঝাপসা দেখা। এছাড়া খাবারে অরুচি এবং মাথা ব্যাথা হতে পারে।
ডায়াবেটিস রোগীর খাবারের তালিকা.........
তিন টা ফুড গ্রুপ হয়-
১। কার্বোহাইড্রেট বা শর্করা।
২। প্রোটিন- মাছ, মাংস,দই, পনির ইত্যাদি।
৩। ফ্রেট।
এছাড়া ও শাক-সবজি ফল যার মধ্যে প্রচুর ফাইবার থাকে । ফলের মধ্যে এটা হচ্ছে নিরাপদ গ্রুপ ডায়াবেটিস রোগীর জন্য, যেখানে আপনি একটু বেশি পরিমাণের খাওয়া দাওয়া করতে পারেন । ডায়াবেটিস রোগীরা প্রায় সব ফল খাওয়া যায় কেবল ঘুরিয়ে ফিরিয়ে কেবল মাত্র হাই ক্যালোরি ফল যেগুলো হয়। যেমন- আম, কলা ,কাঁঠাল , এগুলো একটু কম খাওয়া উচিত। আপেল , পেঁপে , কমলা , তরমুজ , বেদেনা , মাল্টা , এইগুলো আপনি খেতে পারবেন কোন সমস্যা হবে না । এগুলো খেলে আমাদের সুগারের তেমন সমস্যা হয় না বরং আমাদের শরীরের ভালো।
সবজি......
সবজির মধ্যে আলু টা একটু কম খাওয়া উচিত । আবার একদম আলু বিহীন খেতে হবে না । যেমন আলুপোস্ত , আলুমটর , আলুর দম এগুলো একটু কম খেতে বলা হয়েছে । সাধারণত তরকারিতে দুই তিন টুকরা আলু থাকলে সমস্যা নেই। বাকি সব শাকসবজি মূলাত খাওয়া যায় ।
ভাত , রুটি .........
আগুলোর মধ্যে পরিমাণ মতো খাওয়া উচিত । ৬০-৭০ বয়স ব্যাক্তির জন্য দুপুরে অথবা রাতে তিন টার মধ্যে রুটি রাখা উচিত বাকি টা আপনি শাক সবজি ডাল দিয়ে পেট ভরার জন্য ব্যাবহার করতে পারেন । আর যদি ভাত খান তাহলে ১০০ গ্রাম বা ছোট বাটির এক বাটি ভাত খেতে পারেন।

টিপস পয়েন্ট ওয়ার্ল্ড নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url