বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখার ৮টি সহজ উপায় যা ৭ দিনে কাজ করবে
আপনার বাচ্চা কি মোবাইল ছাড়া ভাত খেতে চায় না? এমন মোবাইল আসক্তি প্রায় সব বাচ্চার মধ্যে আছে। এমন অবস্থা যদি আপনার বাচ্চারও হয়ে থাকে তাহলে এই আর্টিকেলটা আপনার জন্য। আমার বাচ্চারও একই অবস্থা ছিল।
মোবাইলে কার্টুন ছাড়া এক লোকমাও ভাত খেতে চাইত না। সারাদিন মোবাইল দেখতো চোখ লাল হয়ে থাকত রাতে ঠিকমত ঘুমাতো না মোবাইল হাত থেকে নিলে কান্না আর যে জেল শুরু করতো। তখন আমি বুঝতে পারলাম এভাবে হবে না। বকা দিয়ে মেরে কোন লাভ হবে না। তখন আমি অন্য একটা পথ বেছে নিলাম। আমি আটা ছোট ছোট নিয়ম বানালাম আর মাত্র ১৫ দিনের মধ্যে আমার বাচ্চা মোবাইল ছাড়াই খাওয়া ঘুমানো শিখে গেল। আজকে আমি আপনাদের সাথে সেই আড্ডা সহজ উপায় শেয়ার করব যা আপনিও ঘরে বসে করতে পারবেন।
পেইজ সুচিপত্রঃ বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখার ৮টি সহজ উপায় যা ৭ দিনে কাজ করবে
- বাচ্চার হাত থেকে হুট করে মোবাইল কেড়ে নেবেন না আস্তে আস্তে কমান।
- বাচ্চাকে শুধু না বলবেন না বিকল্প কিছু
- দিন খাওয়া আর ঘুমের সময় মোবাইল একদম না
- আপনি নিজেও বাচ্চার সামনে মোবাইল কম দেখুন
- বিকেলে বাইরে নিয়ে যান
- টাইমার ট্রিক ব্যবহার করুন
- দিনে এক ঘন্টা শুধু আপনার বাচ্চার সাথে খেলুন
- বকা নয় প্রশংসা করুন
- লেখকের মন্তব্য
বাচ্চার হাত থেকে হুট করে মোবাইল কেড়ে নেবেন না আস্তে আস্তে কমান।
আমরা মায়েরা প্রথম যে ভুলটা করি সেটা হলো জোর করে কেড়ে নেওয়া আপনি হুট করে ফোনটা কেড়ে নিলে আপনার বাচ্চা আরো বেশি জেদ করবে। হুট করে কখনো বাচ্চার হাত থেকে ফোন কেড়ে নিবেন না। বাচ্চাকে সব সময় বুঝাবেন এবং অপশন দিবেন আস্তে আস্তে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। প্রথমত আপনার বাচ্চাকে আপনি সময় দিবেন। আমি যেভাবে আমার বাচ্চাকে ফোন আসক্তি থেকে বের করেছি । আমার বাচ্চা আগে দিনে প্রায় ৩ ঘন্টা মোবাইল দেখতো আমি হুট করে বন্ধ না করে প্রথমে ২ ঘন্টা করলাম। একটা খাতায় লিখে রাখতাম আজ কতক্ষণ দেখলো। ৩ দিন পর ২ ঘন্টা থেকে ১ ঘন্টা করলাম। তারপর একঘন্টা থেকে ৩০ মিনিট এভাবে আস্তে আস্তে কমালে বাচ্চা কষ্ট পায় না বুঝতেও পারে না।
বাচ্চাকে শুধু না বলবেন না বিকল্প কিছুদিন
আপনি যদি শুধু বলেন মোবাইল দেখবে না তাহলে আপনার বাচ্চা শুনবে না ওরা হাতে অন্য কিছু দিতে হবে। আমি আমার বাচ্চার জন্য দামি কিছু কিনি না। ২০০ টাকার মধ্যে রং পেন্সিল সাদা খাতা ছোট বল আর আর কিছু খেলনা কিনে এনেছিলাম। যখনই আমার বাচ্চা মোবাইল চাইতো আমি বলতাম চলো আমরা দুইজনে মিলে রং করি দেখি তুমি কত সুন্দর আঁকতে পারো। প্রথম দুইদিন ও নিতে চায়নি কিন্তু তৃতীয় দিন থেকে ও নিজেই রং নিয়ে বসে থাকতো।
খাওয়া আর ঘুমের সময় মোবাইল একদম না
আমার ঘরে এখন একটা কঠিন নিয়ম আছে খাওয়ার টেবিলে কারো হাতে মোবাইল থাকবে না। আমি নিজে এই নিয়ম তৈরি করেছি এবং আমার পরিবারের সবাইকে বলেছি যেনো খাবার টেবিলে কেউ ফোন হাতে নিবেন না। খাওয়ার সময় আমি আমার বাচ্চার সাথে গল্প করি বাহিরের পাখি দেখায় গাছ দেখায় ঘুমের এক ঘন্টা আগে আমি বাড়ির সব মোবাইল একটা ড্রয়ারে রেখে দিই। তখন আমি আমার বাচ্চাকে গল্পের বই পড়ে শোনাই এতে ওর ঘুমও ভালো হয়।
আপনি নিজেও বাচ্চার সামনে মোবাইল কম দেখুন
এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি সারাদিন ফেসবুক দেখবেন আর আপনার বাচ্চাকে বলবেন তুমি দেখো না ও কখনোই শুনবে না কারণ আমার আপনার বাচ্চারা আমাদের দেখে শিখে। আমি কি করলাম আমার বাচ্চা জেগে থাকলে আমি অযথা মোবাইল হাতে নেব না। খুব দরকার হলে ও ঘুমালে দেখবো। আপনি যখন বই পড়বেন দেখবেন আপনার বাচ্চাও আপনার মত বই নিয়ে বসবে।
বিকেলে বাইরে নিয়ে যান
মোবাইল ভুলিয়ে দেওয়ার সবচেয়ে ভালো ঔষধু হলো বাহিরে খোলা আকাশের নিচে বাচ্চাকে নিয়ে খেলাধুলা করানো। আমি রোজ বিকেলে আমার বাচ্চাকে ছাদে বা মাঠে নিয়ে যাই। আমি ওকে গাছ চেনাই পাখি দেখায় মাটি দিয়ে খেলতে দি। বাহিরের আলো বাতাস পেলে বাচার মন ভালো থাকে, মোবাইলের কথা মনেই থাকে না।
টাইমার ট্রিক ব্যবহার করুন
এই বুদ্ধিটা জাদুর মত কাজ করে আমি আমার বাচ্চাকে বলি তুমি ২০ মিনিট দেখতে পারবে তারপর মোবাইলে ২০ মিনিটের টাইমার দি। টাইমার বাজলে আমি বলি শোনো টিকটিক শব্দ হয়ে গেছে মোবাইলের এখন ঘুমের সময়। আমার বাচ্চা আমার কথা না শুনলেও টাইমারের শব্দকে বিশ্বাস করে। এতে ঝগড়া হয় না, বাচ্চা তাড়াতাড়ি ফোন রেখে দেয়।
দিনে এক ঘন্টা শুধু আপনার বাচ্চার সাথে খেলুন
অনেক সময় বাচ্চারা একা লাগে বলেই মোবাইল খোঁজে। মা রান্নাঘরে বাবা কাজে তখন ও একা হয়ে যায়
আমি দিনে এক ঘন্টা সব কাজ বন্ধ রেখে শুধু আমার বাচ্চার সাথে খেলি। লুকোচুরি খেলি পুতুল নিয়ে খেলি। যখন আমার বাচ্চা দেখে আমি ওকে সময় দিচ্ছি তখন ও আর মোবাইল চায়না।
বকা নয় প্রশংসা করুন
আমি যদি বলেন তুমি খারাপ সারাদিন মোবাইল দেখো তাহলে আপনার বাচ্চা আরো জেদি হবে। আমি কি করে? যখন আমার বাচ্চা এক ঘন্টা মোবাইল ছাড়া থাকে আমি সাথে সাথে হাততালি দি। বলে বা আমার বাবুটা আজ মোবাইল ছাড়া কত সুন্দর ছবি এঁকেছে তুমিতো হিরো এ প্রশংসা শুনে ও পরের দিন আরও ভালো থাকার চেষ্টা করে।
লেখকের মন্তব্য
আমার এই ৮ টা নিয়ম একদিনে কাজ করবে না। আপনাকে ৭ থেকে ১৫ দিন ধৈর্য ধরতে হবে। বকা দেবেন না মারবেন না, ভালোবেসে বোঝান। দেখবেন আপনার বাচ্চাও মোবাইল ছাড়া সুন্দরভাবে বড় হচ্ছে। এরকম আরো সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের টিপস পয়েন্ট ওয়ার্ড এর সাথেই থাকুন।

.webp)
টিপস পয়েন্ট ওয়ার্ল্ড নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url