আমার জীবনের লক্ষ্য
আমাদের জীবনে লক্ষ্য প্রতিটি মানুষের লক্ষ্য থাকা দরকারন। কারণ লক্ষ্য অনুযায় মানুষ নিজেকে তৈরি করতে পারে। পৃথিবীতে বসবাসকারী প্রতিটি মানুষের কিছু উদ্দেশ্য থাকে। মানুষের জীবন গতিময় এবং সেই গতিময় জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবনের নিদিষ্ট লক্ষ্য থাকা উচিত।
কিছু কারণ রয়েছে যার জন্য আমি এই পরিকল্পনা গ্ৰহণ করেছি এটি হচ্ছে একটি মহৎ পেশা বলে আমি মনে করি। আমাদের জনসাধারণের ৮০ শতাংশ গ্ৰামে বাস করে । তারা বিভিন্ন ধরণের ব্যধিতে ভোগে । কিন্তু শহরের তুলনায় গ্ৰামে হাসপাতাল ডাক্তার খুব কমই পাওয়া যায় । সামান্য সংখ্যক হাতুড়ে ডাক্তার থাকলেও তারা তাদের উপযুক্তরুপে সেবা দিতে পারে না।
আরো পড়ুনঃ আমাদের জীবনে তথ্য প্রযুক্তির কাজ কেমন
গ্ৰামের মানুষ চাই একটা ভালো ডাক্তার হাসপাতাল হোক তারা যেনো সব ধরণের চিকিৎসা করাতে পারে। জীবনের লক্ষ্য অনুযায়ী আমি এই সিদ্ধান্ত নিয়েছি যেনো গ্ৰামের মানুষদের সেবা দিতে পারি। আমি ডাক্তার হলে নিজের সুবিধার্থে শহরকে আমার কর্মস্থল করতে চাইবো না , বরং বেঁচে নিবো সুবিধাবঞ্চিত গ্ৰাম্য এলাকা।
গ্ৰামে হাজার হাজার মানুষ ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা না করাতে পেরে অনেক মানুষ বলে পড়ছে মৃত্যুর কোলে। আমার জীবনের লক্ষ্য পূরণ হলে আমি আমার সব টা দিয়ে চেষ্টা করবো তাদের সাহায্য করার জন্য।
তাছাড়া এসবের পাশাপাশি সরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলার চেষ্টা করবো বিভিন্ন দাতব্য চিকিৎসালয়। এইসব চিকিৎসালয়ে থাকবে বিনামূল্যে চিকিৎসা করার সুযোগ। নিজের মধ্যে সব সময় আত্মবিশ্বাস রাখা উচিত। কেউ আজ আত্ম স্বার্থের কথা ভুলে জাতির সেবায় আত্মনিয়োগের কথা ভাবলে সে সমাজে উপহাসের পাত্র হিসেবে বিবেচিত হয় ।
ছোট থেকে নিজেকে সেই ভাবে গড়ে তুলতে হবে যেনো আমি আমার সেই লক্ষ্যে পৌঁছাতে পারি । আমার স্বপ্ন আমার উদ্দেশ্য আমার লক্ষ্য আমাকেই পূরণ করতে হবে। নিজের প্রতি নিজেকে সাহসী করে তুলতে হবে। জীবনে এমন কিছু নাই যে টা চেষ্টা করলে পারা যায় না সব কিছুই সম্ভব শুধু চেষ্টা করতে হয় ।
লক্ষ্য পূরণ করার জন্য নিজেকে শক্ত করতে হয় কারণ দুর্বল হলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না । সময়ের সাথে সাথে নিজেকে নিয়ে দৌড়াতে হয় তাহলেই না আমি সফল হব । মনের মধ্যে সব সময় একটা সাহস থাকা দরকার কখনো ভাবা যাবে না যে আমি এটা পারবো না ,,সব সময় ভাবতে হবে যে আমি ঐ টা পারবো আমার দাড়া ঐ কাজ টা সম্ভব আর এই ভাবেই আমি আমার জীবনের লক্ষ্য একদিন পৌঁছে যাবো ।

টিপস পয়েন্ট ওয়ার্ল্ড নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url